নিজস্ব সংবাদদাতা ( মুর্শিদাবাদ) ; নিউজ কলরব: মুর্শিদাবাদ জেলার কান্দি ব্লক ভূমি ও ভূমি সংরক্ষণ দপ্তরে মঙ্গলবার এক ব্যক্তির সঙ্গে কান্দি ব্লক ভূমি ও ভূমি সংরক্ষণ আধিকারিকের বচসার ভিডিও ভাইরাল হওয়াকে কেন্দিকরে শোরগোল পড়ে গিয়েছে নেট দুনিয়ায়। জানা গিয়েছে সাহাদত শেক নামের এক ব্যক্তি কান্দি থানার উদয় চন্দ্রপুর থেকে কোন এক বিষয় নিয়ে কান্দি ভূমি ও ভূমি সংরক্ষণ দপ্তর কাজের জন্য আসেন আর দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট দপ্তরে এসে বারবার ঘুরে যেতে হচ্ছিল তাকে আর মঙ্গলবার সেই নিয়ে কান্দি ব্লক ভূমি ও ভূমি সংরক্ষণ আধিকারিক বাসব দত্ত মজুমদারকে নালিশ জানাতে গেলে ওই ব্যাক্তি কান্দি ব্লক ভূমি ও ভূমি সংরক্ষণ আধিকারিক বাসব দত্ত মজুমদার ওই ব্যক্তির সঙ্গে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং ভূমি ও ভূমি সংরক্ষণ দপ্তর এর মধ্যে তাকে অসংলগ্ন ভাষায় অপমান করেন আর সেই ভিডিও ভাইরাল এখন নেট দুনিয়ায় যদিও ভিডিওর সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। এই ঘটনার পর জেলার রাজনীতিতে নতুন করে জল ঘোলা শুরু হচ্ছে, এই ঘটনার পরিপ্রেক্ষিতে মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের মুখপাত্র জয়ন্ত দাস বলেন কান্দি বিএলআরও অফিসে যে ঘটনা ঘটেছে অত্যন্ত নিন্দনীয় ঘটনা কংগ্রেসের পক্ষ থেকে আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাই কংগ্রেসের সুরে সুর ছড়িয়ে কান্দি শহর মন্ডল বিজেপি সভানেত্রী বিনীতা রায় বলেন এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাই এই ঘটনা কোনভাবেই কাম্য নয়, ভিডিওটা দেখে খুব খারাপ লেগেছে যদিও এ বিষয়ে কান্দি ব্লক ভূমি ও ভূমি সংরক্ষণ আধিকারিক বাসব দত্ত মজুমদার বলেন এ বিষয়ে আমি কিছু বলবো না আমার উর্দ্ধতন কর্তৃপক্ষ বা পুলিশ এ বিষয়ে বলবে।
ad
advt
POPULAR-desc:Trending now:
-
নিউজ কলরব ; পলাশিপাড়া, নদীয়া : পলাশীপাড়া থানার একটি বাইক চুরির পান্ডাকে নাকাশীপাড়া থানার বিক্রমপুর থেকে গ্রেফতার করলো পলাশীপাড়া থানার...
-
নিউজ কলরব ডেস্ক (২৭ অক্টোবর, ২০২৫) : নির্বাচন কমিশন এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে দেশব্যাপী ভোটার তালিকা সংশোধনের (Special Intensive Revisio...
Subscribe Us
SEARCH
SECTIONS
- কলকাতা (9)
- খেলা (2)
- দেশ (2)
- পশ্চিমবঙ্গ (36)
LATEST
3-latest-65px
blogger-disqus-facebook
No comments:
Post a Comment