উৎসবের আগে বড় ঘোষণা মোদীর GST তে বিশেষ ছাড়

নিউজ কলরব ডেস্ক : মহালয়ার দিনে পিতৃ তর্পনের মাধ্যমে বাংলায় শারদ উৎসবের সূচনা হয়েছে, আর মহালয়ার এই পূর্ণ তিথিতে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশবাসীর জন্য বিরাট ঘোষণা করলেন, শারদ উৎসব এবং দীপাবলীর আগে দেশবাসীর জন্য বিশেষ উপহার জিএসটিতে বিশেষ ছাড় কেন্দ্র সরকারের।

সোমবার থেকে বিরাট কমছে জিনিসপত্রের দাম। জিএসটি হার ৫ ও ১৮ শতাংশ সেইসঙ্গে বহু জিনিসের জিএসটি হয়ে গেল শুন্য, মানে ট্যাক্স ফ্রি। কি কি জিনিস দেখুন পুরো তালিকা। দুধ, ছানা, পনির, পিজ্জা, পাউরুটি, রেডি টু ইট পরোট, কুলচা। স্বাস্থ্য ক্ষেত্রে ৩৩ টি জীবন দায়ী ওষুধ যার মধ্যে তিনটি  ক্যান্সার পথ্যও রয়েছে।

 এছাড়াও ব্যক্তিগত স্বাস্থ্য এবং জীবন বীমা পলিসিতেও জিএসটি  শুন্য। এছাড়াও শিক্ষা সংক্রান্ত জিনিসপত্র হয়েছে করমুক্ত। যার মধ্যে রয়েছে পেন্সিল, কাটার, রাবার, নোটবুক, মানচিত্র চাট, গ্লোব, অ্যাটলাস, গ্রাফ বই এবং ল্যাবরেটরি নোটবুক। প্রধানমন্ত্রীর এই ঘোষণায় কিছুটা হলেও উৎসবের আগে স্বস্তির বলে মনে করছেন বিশেষজ্ঞরা। 

এই সমস্ত জিনিসপত্রের জিএসটি ফ্রি হওয়ায় মধ্যবিত্তের সংসার খরচের বহর অনেকটাই কমবে বলে মনে করা হচ্ছে।

কলকাতার মেট্রো মানচিত্রে নতুন দিগন্ত, তিন রুটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী


কলকাতা, ১৭ আগস্ট: দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে কলকাতার মেট্রো পরিষেবার পরিধি আরও বাড়তে চলেছে। আগামী ২২শে আগস্ট তিনটি নতুন মেট্রো রুটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই তিনটি রুট চালু হলে শহরের গণপরিবহণ ব্যবস্থায় এক নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা করা হচ্ছে।

মেট্রো রেল সূত্রের খবর অনুযায়ী, যে তিনটি রুটের উদ্বোধন হতে চলেছে, সেগুলি হলো: গ্রিন লাইন,অরেঞ্জ লাইন এবং ইয়েলো লাইন।

 * গ্রিন লাইন (ইস্ট-ওয়েস্ট মেট্রো): শিয়ালদহ - এসপ্ল্যানেড: এই অংশের উদ্বোধন হলে ইস্ট-ওয়েস্ট মেট্রো সম্পূর্ণ চালু হবে এবং হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ৫ পর্যন্ত নিরবচ্ছিন্ন মেট্রো পরিষেবা শুরু হবে। বিশেষত বউবাজারে জটিলতার কারণে এই রুটের একাংশ এতদিন আটকে ছিল। এই লাইন চালু হলে শিয়ালদহ এবং হাওড়া, দুই গুরুত্বপূর্ণ রেল স্টেশন মেট্রো নেটওয়ার্কের মাধ্যমে সরাসরি যুক্ত হবে।

 * অরেঞ্জ লাইন: হেমন্ত মুখোপাধ্যায় (রুবি ক্রসিং) - বেলেঘাটা: কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় (রুবি) পর্যন্ত অরেঞ্জ লাইনের পরিষেবা আগেই শুরু হয়েছিল। এবার বেলেঘাটা পর্যন্ত এই লাইন সম্প্রসারিত হচ্ছে। এর ফলে ইএম বাইপাসের বড় একটি অংশ মেট্রো পরিষেবার আওতায় আসবে এবং দক্ষিণ ও পূর্ব কলকাতার বাসিন্দাদের যাতায়াত আরও সহজ হবে।

 * ইয়েলো লাইন: নোয়াপাড়া - জয় হিন্দ (কলকাতা বিমানবন্দর): এই রুটের উদ্বোধন কলকাতার জন্য এক ঐতিহাসিক মুহূর্ত। এর মাধ্যমে কলকাতার বুকে প্রথম মেট্রো-বিমানবন্দর সংযোগ স্থাপিত হতে চলেছে। নোয়াপাড়া থেকে মেট্রোয় সরাসরি দমদম ক্যান্টনমেন্ট, যশোর রোড হয়ে কলকাতা বিমানবন্দরে পৌঁছানো যাবে। এটি উত্তর শহরতলির বাসিন্দাদের জন্য অত্যন্ত সুবিধাজনক হবে।

রেল মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, ২২শে আগস্ট দমদম থেকে প্রধানমন্ত্রী এই রুটগুলির উদ্বোধন করবেন। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও আমন্ত্রণ জানানো হয়েছে। রাজনৈতিক মহলে এই আমন্ত্রণকে ঘিরে আগ্রহ তৈরি হয়েছে, কারণ অতীতে মেট্রোর উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে বিতর্ক দেখা গিয়েছিল। এবার সেই বিতর্ক এড়াতে আগাম আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে বলে জানা গেছে। এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী উপস্থিত থাকবেন কিনা, তা এখনো নিশ্চিত নয়।

শহরবাসীর দীর্ঘদিনের আশা পূরণের পর এই মেট্রো রুটগুলি দুর্গাপূজার আগেই কলকাতার যাতায়াত ব্যবস্থায় এক বড় পরিবর্তন নিয়ে আসবে বলে মনে করা হচ্ছে।

দেশে প্রথম ডিজিটাল এরেস্ট প্রতারণায় নয় জনকে দোষী সাব্যস্ত করল কল্যাণী মহাকুম আদালত



নিজস্ব সংবাদদাতা (নদীয়া) : দেশে প্রথম ডিজিটাল এরেস্ট মামলায় ৯ জনকে দোষী সাব্যস্ত করলো কল্যাণী মহাকুম আদালত। গত বছর নভেম্বর মাসে ডিজিটাল অ্যারেস্ট প্রতারণা শিকার হন কল্যাণীর এক অবসরপ্রাপ্ত কৃষি বিজ্ঞানী। তার কাছ থেকে প্রায় এক কোটি টাকা আত্মসাৎ করে প্রতারকরা। এরপর কল্যাণীর সাইবার ক্রাইম থানায় অভিযোগ দেয় করেন ওই ব্যক্তি। অভিযোগ পেয়ে একটি বিশেষ তদন্তকারী দল গঠন করে রানাঘাট পুলিশ জেলার সাইবার ক্রাইম থানা। এসআই দেবারুন দাসের নেতৃত্বে তদন্ত শুরু হয়। তদন্তে উঠে আসে চঞ্চল্যকর তথ্য, দেশের বিভিন্ন প্রান্ত থেকে ওই চক্র প্রায় ১০০ কোটি টাকারও বেশি প্রতারণা করে বলে জানা যায়। রানাঘাট পুলিশেলার সাইবার ক্রাইম বিভাগের বিশেষ দল এক মাস ধরে মহারাষ্ট্র হরিয়ানা গুজরাট ও রাজস্থানের বিভিন্ন জায়গায় অভিযান চালায় এবং এক মহিলা সহ মোট ১৩ জনকে গ্রেফতার করে অভিযুক্তদের কাছ থেকে একাধিক ব্যাংক একাউন্ট মোবাইল ফোন সিম কার্ড এটিএম উদ্ধার করে পুলিশ। তথ্য প্রমানের ভিত্তিতে গত ফেব্রুয়ারি মাস থেকে এই মামলার ট্রায়াল শুরু হয়। ২৬০০ পাতা চাষের জমা দেয় পুলিশ। বৃহস্পতিবার অভিযুক্তদের দোষী সাব্যস্ত করলো কল্যাণী মহকুমা আদালত। অভিযুক্তদের ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারা এবং তথ্যপ্রযুক্তি মামলার ৬৬ সি ও ৬৬ ডি ধারায় সাব্যস্ত করা হয়েছে।

সস্ত্রীক দেশ ছাড়লেন অভিষেক, কটাক্ষ বিরোধীদের


নিজস্ব সংবাদদাতা; কলকাতা ঃ  তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বুধবার দেশ ছেড়ে বিদেশ গিয়েছেন বলে অভিবাসন সূত্রে খবর। এদিন কলকাতা বিমানবন্দর থেকে সস্ত্রীক এমিরেটস-এর উড়ানে দুবাই গিয়েছেন বলে জানা যায়। তবে চিকিৎসাজনিত কারণেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বিদেশ ভ্রমন বলে তৃণমূল সূত্রে খবর। এর আগে আমেরিকার বাল্টিমোরে চোখের চিকিৎসা করাতে গেছিলেন অভিষেক আর সেকারণেই তার এই বিদেশ ভ্রমণ, এমনটাই দাবি দলীয় সূত্রে। তবে দিন দশকের মধ্যেই দেশে ফিরবেন বলে জানা যায়।

সুপ্রিম কোর্ট এবং কলকাতা হাইকোর্টে কয়লা পাচার, গুরু পাচার এবং নিয়োগ দুর্নীতি সহ একাধিক মামলা চলছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। ইডি এবং সিবিআই-এর মত কেন্দ্রীয় সংস্থা অভিষেকের বিরুদ্ধে তদন্ত চালাচ্ছে। তাই এইমুহূর্তে অভিষেক দেশ ছাড়ায় রাজনৈতিক মহলে গুঞ্জন শুরু হয়েছে। 

উল্লেখ্য কলকাতা হাইকোর্টে বুধবারই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলা উঠেছিল আর আগামি সোমবার সেই মামলার শুনানি হওয়ার কথা। গত সোমবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশ ভ্রমণ প্রসঙ্গ সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চে উঠলে, ডিভিশন বেঞ্চ জানায় যদি কোন অভিযুক্তর বিদেশে গিয়ে গা ঢাকা দেওয়ার আশঙ্কা না থাকে, তাহলে দেশের নাগরিকদের বিদেশে যাওয়ার অধিকার হয়েছে। বিশেষ করে চিকিৎসার জনিত কারণে। ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বিদেশ ভ্রমণকে কটাক্ষ করতে শুরু করেছে বিরোধী শিবির।


নদিয়ায় 'যুব নেতৃত্ব এবং সম্প্রদায় উন্নয়নে' নেহরু যুব কেন্দ্রর ৩ দিনের বিশেষ প্রশিক্ষণ শিবির


নিজস্ব প্রতিনিধি ,নিউজ কলরব ঃ
নদিয়ায়  “যুব নেতৃত্ব এবং সম্প্রদায় উন্নয়নে”র উপর ৩ দিনের একটি আবাসিক প্রশিক্ষণের আয়োজন করল ভারত সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রকের অধীন নেহরু যুব কেন্দ্র। ২১-২৩ শে জানুয়ারী নাকাশিপাড়ার সিস্টার নিবেদিতা (প্রাঃ) আইটিআই কলেজে  ওই প্রশিক্ষণ চলে। নদিয়ার বিভিন্ন ব্লক থেকে ১৫-২৯ বছর বয়সী মোট ৪০ জন যুবক এই কর্মসূচিতে অংশ করে।  নাকাশিপাড়ার বেজপাড়ার জগদীশ বসু বিজ্ঞান কেন্দ্রের সহযোগিতায় এই অনুষ্ঠান আয়োজন করে। উদ্যোক্তারা জানান, এই প্রশিক্ষণের উদ্দেশ্য হল ব্যক্তিত্বের বিকাশ করা এবং সমাজের ভালো কাজে নেতৃত্ব দেওয়া  এবং সেইসাথে যুব সম্প্রদায়ের উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ অবদান রাখা। 


এই প্রশিক্ষণের উদ্বোধন করেন নাকাশিপাড়া পঞ্চায়েত সমিতির সভাপতি ব্রজেশ্বর রায় । উপস্থিত ছিলেন মুড়াগাছা পঞ্চায়েত প্রধান ঝর্ণা মুখার্জি ও উপপ্রধান কিশোর কুমার সরকার, জেলা যুব আধিকারিক রিজভী শাহনাজ রহমান সহ নেহেরু যুব কেন্দ্রের নদিয়ার অন্যান্য আধিকারিকরা। মূলত ৩ দিনের  এই প্রশিক্ষণ শিবিরে নেতৃত্ব ও যোগাযোগ দক্ষতা এবং যুবকেন্দ্রিক কমিউনিটি ডেভেলপমেন্ট মডেল, ডিজিটাল লিটারেসি এবং আজকের তরুণদের জন্য প্রাসঙ্গিক অন্যান্য বিষয়সহ বিভিন্ন বিষয়ে ক্লাস নেওয়া হয়। যোগব্যায়াম, পিটি, ক্যাম্প ফায়ার, গান গাওয়া, খেলাধুলা, মজাদার গেমস ইত্যাদির মতো পাঠ্যক্রম বহির্ভূত কার্যক্রমও এই ৩ দিন প্রশিক্ষণ চলাকালীন নেওয়া হয়।

শেষ দিন প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের সকলকে শংসাপত্র প্রদান করা হয়। জেলা যুব আধিকারিক রিজভী শাহনাজ রহমান জানান, "আমরা আশা করি যে আমরা এই বয়সের যুবকদের একে অপরের সাথে যোগাযোগ করতে ও ধারণা বিনিময় করতে একটি প্ল্যাটফর্ম দিতে পেরেছি৷ প্রশিক্ষণের এই দিনগুলি তাদের চলার পথে ও পেশাগত জীবনে অনেক সাহায্য করবে৷ কারো সঙ্গে কথা বলার সময় লজ্জা কমাতে এবং  তাদের চরিত্র গঠনে সাহায্য করবে এই প্রশিক্ষণ। এছাড়া তারা যে সম্প্রদায়ে বাস করে তার আরও উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।"

জগদীশ বোস বিজ্ঞান কেন্দ্রের সহ-সভাপতি কিশোর কুমার সরকার জানান, "নেহেরু যুব কেন্দ্রের সাথে কাজ করা খুবই অনন্য অভিজ্ঞতা। আমরা তাদের সাথে কাজ করে সত্যিই আনন্দিত।"


'নিশিথ প্রামানিক কোচবিহারের লজ্জা' গোটা কোচবিহার জুড়ে একটাই পোস্টার

নিজস্ব সংবাদদাতা (কোচবিহার) ঃ  কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার পর থেকে গোটা কোচবিহার জুড়ে একটাই পোস্টার। নিশিথ প্রামানিক কোচবিহারের লজ্জা।ওর কোন অধিকার নেই। ও একটা চোর।ও চুরি করেছে। এই প্রচারের সৌজন্যে কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস। আর গোটা কোচবিহারে এই পোস্টার দেখে একেবারেই বিপাকে পড়ে গিয়েছে কোচবিহার জেলা বিজেপী। কোচবিহারের তৃণমূল কংগ্রেস সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ মঙ্গলবার জানান, এই সব ব্যক্তি রাজনীতিকে নোংরা করে দিচ্ছে। ও একটা চোর,কোন অধিকার নেই ওর এই পদে থাকার।  

উল্লেখ্য ২০০৯ সালে আলিপুরদুয়ারে দু’টি সোনার দোকানে চুরির ঘটনায় সম্প্রতি নিশীথের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। নিশীথ সাংসদ হওয়ার পরে, ওই মামলা দু’টি উত্তর ২৪ পরগনার বারাসতে সাংসদ-বিধায়কদের আদালতে চলে যায় কিন্তু আবার সেই মামলা দু’টি সম্প্রতি ফেরত আসে আলিপুরদুয়ার আদালতে। আর তার পরই কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আলিপুরদুয়ার আদালত। এই ঘটনাই রাজনৈতিক মহলে চর্চার বিষয় হয়ে দাড়ায় কোচবিহার সহ গোটা রাজ্যে। 

এদিন বিজেপী থেকে অবশ্য এ নিয়ে কিছু মন্তব্য করা হয় নি। বিজেপী জেলা নেতৃত্ব জানিয়েছে এটা নিয়ে আপাতত তারা কিছু বলবে না। প্রসঙ্গত একটি সোনার দোকানে চুরির অভিযোগে অন্যদের সাথে জড়িয়ে যায়। তার পরেই বেপাততা ছিলেন নিশিথ প্রামানিক। এদিন অবশ্য তিনি শহরেই ছিলেন। তিনি এ নিয়ে অবশ্য কিছু বলতে চান নি।নিজেকে গুটিয়ে নিয়ে বাইরে চলে যাবেন কোচবিহারের সাংসদ এমনটাও মনে করছেন অনেকে।



মুর্শিদাবাদ জেলা পুলিশের উদ্যোগে অনাথ শিশুদের নিয়ে ভাইফোঁটা উৎযাপন

আইয়ুব আলী(মুর্শিদাবাদ) ঃ বাঙালীর সম্প্রীতি ও সৌভাতৃতবএর  বড় উৎসব ভাইফোঁটা। বৃহস্পতিবার সেই ভাইফোঁটা উৎসবকে এক দল অনাথ ছেলেমেয়েদের কাছে স্মরণীয় করে তুললো মুর্শিদাবাদ পুলিশ জেলার পুলিশ ও সালার থানার  ভার প্রাপ্ত আধিকারিক অনিমেষ মুখার্জী।  মুর্শিদাবাদ জেলার  কান্দি মহকুমার সালার থানার  অন্তর্গত সোনারুন্দি গ্রামে একটি অনাথ আশ্রম রয়েছে, সেখানে ৬৫ জন অনাথ ছেলে মেয়ে থাকেন , তাদেরকে নিয়ে এক প্রাক্তন শিক্ষক এই আশ্রমটি পরিচালনা করেন, সালার থানার  ভার প্রাপ্ত আধিকারিক অনিমেষ মুখার্জীর মূলত তিনি নিজে উদ্যোগে আশ্রমের সুবিধা অসুবিধা খোঁজ খবর রাখেন এমনটাই জানা যায় আসামের পরিচালকের কাছ থেকে। তিনি সর্বদাই আশ্রমের ছেলেমেয়েদের সাহায্যের জন্য হাত বাড়িয়ে দেন। বিভিন্ন অনুষ্ঠানে তাদের সঙ্গে সময় কাটান। দিন কয়েক আগেই দুর্গাপুজোর সময় আশ্রমের আবাসিকদের নিয়ে দুর্গাপুজোর পরিক্রমা করান অনিমেষবাবু ও মুর্শিদাবাদ পুলিশ টেইলার উদ্যোগে। বৃহস্পতিবার ভাইফোঁটার দিনেও তার ব্যতিক্রম হলো না। আশ্রমের সেই ছেলে মেয়েদের নিয়ে ভাইফোঁটার অনুষ্ঠান শুরু করলেন সালার থানায়,  সালার থানার সকল অফিসারদেরকে নিয়ে ও এলাকার কালী পুজো কমিটির উদক্তাদের নিয়ে ভাইফোঁটা অনুষ্ঠান পরিচালনা করলেন।




মুর্শিদাবাদে পথ দুর্ঘটনায় মৃত এক মহিলা, গুরুতর আহত আরো পাঁচ

আয়ুব আলী (মুর্শিদাবাদ) : মুর্শিদাবাদের কান্দি থানার যশোহরী গ্রামে মোটর বাইক ও ছোট গাড়ির সংঘর্ষে মৃত্যু হল এক মহিলার এবং গুরুতর আহত হয়েছেন আরো পাঁচজন। জানাগিয়েছে সিজয় শেখ নামের এক ব্যক্তি মোটরবাইকে করে কান্দি থেকে ডাক্তার দেখিয়ে তার মাকে নিয়ে বড়ঞা থানার অন্তর্গত বেলডাঙা গ্রামে বাড়ি ফিরছিলেন তখনই কান্দি থানার যশহরী এলাকায় বহরমপুর সাঁইথিয়া ১১ নম্বর রাজ্য সড়কের উপর মোটরবাইক ও ছোট গাড়ির সংঘর্ষ হয় আর যার ফলে ঘটনাস্থলে মৃত্যু হয় ৬৫ বছর বয়সি হাসনা বানু বিবির, এবং গুরুতর যখন হন হাসনাবানু বিবির ছেলে মোটরবাইক আরোহী সিজয় শেখ।



আহত অবস্থায় সিজয় শেখকে কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে আসলে কান্দি মহকুমা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করেন কান্দি মহকুমা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকেরা পর আহতের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে বহরমপুরের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। অন্যদিকে ওই ঘটনায় আহত হন ছোট গাড়ির আরো চারজন, তাদের চিকিৎসার জন্য কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনায় চাঞ্চল্য গোটা এলাকায় এবং সামগ্রিক ঘটনা তদন্ত ইতিমধ্যেই শুরু করেছে কান্দি থানার পুলিশ প্রশাসন।

বাৎসরিক ওরস উদযাপিত হল সিজগ্রাম খানকা-এ-কাদেরীয়া দরবার শরীফে



আয়ুব আলী (মুর্শিদাবাদ) : মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার সিজগ্রাম খানকা-এ-কাদেরীয়া দরবার শরীফে মেদিনীপুর বড় হুজুর পাক হযরত সৈয়দ শাহ রশিদ আলী আল কাদেরী, হুকুম মোতাবেক প্রতি বছরের ন্যায় এ বছরও  পর্দা হুজুর পাকের উরস  পাক উদযাপিত হচ্ছে।



এই অনুষ্ঠানটি পরিচালনা করেন, হযরত সৈয়দ শাহ ইয়াসুব আলী আল কাদেরী  ,দেশ-বিদেশ থেকে ভক্তের ঢল,সিজগ্রাম খানকা শরীফে, হুজুর পাকরা হচ্ছেন   আহলে বায়াত পাকের খানদান। অর্থাৎ রসুলের পাকের বংশধর, অনুষ্ঠানটি মিলাদ শরীফ দিয়ে শুরু হয় এবং  একটি জলসার আয়োজন করা হয়, মিলাদ ও জালসার শেষে  তাবরুক পাক সকলকে দেওয়া হয়, এবং বাহিরের মেহমানদের খাওয়ার ব্যবস্থা করা হয়।

ISL এ শেষ মুহূর্তের গোলে গোয়ার কাছে হার ইস্টবেঙ্গলের, হাতছাড়া নশ্চিত এক পয়েন্ট


কলকাতা ঃ আইএসএলের দ্বিতীয় ম্যাচেও জয় অধরাই থেকে গেল ইস্টবেঙ্গলের। গোয়ার কাছে শেষ মুহূর্তের গোলে হেরে নিশ্চিত ১ পয়েন্ট হাতছাড়া করল স্টিভন কনস্ট্যান্টাইনের ছেলেরা। বুধবার সন্ধ্যায় সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে এফসি গোয়ার বিরুদ্ধে আই এস এল এ নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামে লাল হলুদ শিবির। ম্যাচের অন্তিম লগ্নে রেফারির শেষ বাঁশি বাজার কয়েক মুহূর্ত আগেই এডু বেদিয়ার দুর্দান্ত ফ্রি কিকে দ্বিতীয় ম্যাচেও জয় অধারা থেকে গেল ইস্টবেঙ্গলে। সেই সাথে নিশ্চিত ১ পয়েন্ট হাতছাড়া করলো লাল হলুদ শিবির। প্রথম ম্যাচে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে তিন এক গোলে পরাজিত  হওয়ার পর বুধবার গোয়ার বিরুদ্ধে আবার দুই এক গোলে পরাস্ত হলো ইস্টবেঙ্গল। তাই রক্ষণ নিয়ে সমর্থকদের কপালে চিন্তায় ভাঁজ বাড়াচ্ছে স্টিভন কনস্টান্টাইনের ছেলেরা।
বুধবার যুবভারতীতে ইস্টবেঙ্গলের দুর্বল রক্ষণের  সুযোগ নিয়ে ৭ মিনিটে দুরন্ত গোলে এফ সি গোয়াকে এগিয়ে দেন ব্রেন্ডন ফার্নান্ডেজ। দ্বিতীয়অর্ধের প্রথম ভাগে পেনাল্টি থেকে সমতা ফেরান ক্লেটন সিলভা। লাল হলুদ সমর্থকরা যখন ধরে নিয়েছিলেন এক পয়েন্ট প্রায় নিশ্চিত তখন শেষ রক্ষা হল না।ম্যাচের একেবারে শেষ মুহূর্তে ফ্রি কিক থেকে  গোল করে লাল হলুদ সমর্থকদের স্বপ্নভঙ্গ করলেন এদু বেদিয়া।

প্রথমার্ধে হতশ্রী ফুটবল ফুটবল খেলতে দেখা যায় ইস্ট বেঙ্গল প্লেয়ারদের। যার জের সাত মিনিটের মাথায় লাল হলুদ গোলরক্ষক কমল জিৎ সিংকে পরাস্ত করে দুরন্ত গোল করেন গোয়ার অধিনায়ক ব্রেন্ডন ফার্নান্ডেজ।লাল হলুদের দুর্বল রক্ষণের সুযোগ নিয়ে একের পর এক আক্রমণে উঠে আসে গোয়া।

তবে দ্বিতীয় অর্ধে ছবি কিছুটা বদলায় লাল হলুদ শিবিরে। দ্বিতীয়অর্ধের শুরুতেই দুটি কার্যকরী পরিবর্তন করেন ব্রিটিশ কোচ, সার্থক গোলুই ও নাওরেম মহেশকে মাঠে নামাতেই আক্রমণে ঝাঁজ বাড়ায় ইস্টবেঙ্গল। বেশ কয়েকবার আক্রমণে উঠে আসে আলেক্স লিমা ও ভিপি সুহেররা। তার ফসলও উঠে আসে খেলার ৬২ মিনিটে, জেরির পাশ থেকে বল পেয়ে সুহের বক্সে ঢুকতে গেলে ফেলে দেন গোলকিপার ধীরাজ, সঙ্গে সঙ্গেই পেনাল্টির নির্দেশ দেন রেফারি হরিশ কুন্ডূ। ঠান্ডা মাথায় গোয়া গোলরক্ষক ধীরজকে পরাস্ত করে জালে বল জড়িয়ে সমর্থকদের মুখে হাসি ফোটান ক্লেটন সিলভা।

এরপরে দুই দলই বেশ কয়েকবার আক্রমণে উঠে আসে কিন্তু গোল করতে পারেনি কেউ।  ম্যাচের একেবারে শেষ মুহূর্তে প্রায় মাঝ মাঠ থেকে এডু বেদিয়ার একটি গতিহীন ভাসানো দুরন্ত ফ্রী কিক মাটিতে ড্রপ খেলে বুঝতেই পারলেন না লাল হলুদ গোলরক্ষক কমলজিৎ সিং। জালে জড়াল বল, ২-১  গোলে জয়লাভ করলো গোয়া। নিশ্চিত ১ পয়েন্ট হাতছাড়া করলো ইস্টবেঙ্গল।

ইস্টবেঙ্গলের ব্রটিশ কোচ স্টিভন কনস্ট্যান্টাইনের যেন কুল রাখি না মান রাখি অবস্থা। কোনদিন আক্রমণ ভাগ ভালো খেললে ডোবাচ্ছে রক্ষণভাগ। আবার রক্ষণভাগ ভালো খেললে ব্যর্থ হচ্ছে আক্রমণভাগ। গত দুটি ম্যাচেই তার প্রমাণ মিলেছে। এখন দেখার জয়ের জন্য কয়টি ম্যাচ অপেক্ষা করতে হয় লাল হলুদ সমর্থকদের।

মুর্শিদাবাদে ব্যাবসায়ীকে নিশংস ভাবে কুপিয়ে খুন, কারন নিয়ে ধোঁয়াশা! একজনকে আটক করেছে পুলিশ

মৃত কাজল দত্ত  ও আটক ব্যাক্তি সুমন্ত সেন (বামদিক থেকে)
আইয়ুব আলী  (মুর্শিদাবাদ) ঃ প্রতঃভ্রমণে বেরিয়ে মুর্শিদাবাদে ব্যাবসায়ী খুনের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ানো এলাকায়, মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার ভরতপুর হাই স্কুল পাড়ার কাজল দত্ত নামে বছর ৪৮ এর এক ব্যবসায়ীকে গলা কেটে নিশংস ভাবে খুন করল দুষ্কৃতীরা। পরিবার ও পুলিশ সূত্রে খবর শনিবার ভোরে প্রতিদিনের মতোই বাড়িথেকে প্রাতঃভ্রমণের জন্য বার হন কাজল দত্ত, সঙ্গে ছিলেন আরও কয়েকজন সঙ্গী। সুন্দিপুরের দিকে যাওয়ার সময় মুখ ঢাকা দুজন দুষ্কৃতী বাইকে করে এসে ধারালো অস্ত্র দিয়ে কাজল দত্তের উপর এলোপাথাড়ি  কোপ চালিয়ে পালায় বলে অভিযোগ।রাস্তার ধরেই লুতিয়ে পড়ে কাজল,  আকস্মিক এই ঘটনায় ভয় পেয়ে পালিয়ে জায় তার ভ্রমন সঙ্গীরা।

ADVRETISEMENT

ঘটনা দেখে এলাকার মানুষ পুলিশে খবর দেয়, খবর পেয়েই  ঘটনাস্থলে পৌঁছায়ভরতপুর থানার পুলিশ। কাজল দত্তের দেহ রক্তাক্ত অবস্থায়  রাস্তার ধারে পড়ে থাকতে দেখে পুলিশ দ্রুত উদ্ধার করে ভরতপুর ব্লক প্রাথমিক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়, সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এর পর মৃতদেহ ময়নাতদন্তের জন্য কান্দি মহকুমা হসপাতাকে পাঠায় পুলিশ।  এইঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে, কান্দি SDPO সাগর রানার নেতৃত্বে বিরাট পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে এলাকায়। 

ADVRETISEMENT

এলাকায় শান্ত এবং ভালো মানুষ হিসেবে পরিচিত ছিলেন কাজল বাবু। ভরতপুর হাই স্কুলের কাছেই একটি রাসায়নিক সারের দোকান ছিল কাজলের। তবে ঠিক কি কারনে খুন সে বিষয়ে ধোঁয়াশায় রয়েছে মৃতের পরিবার। মৃতের ভাই সজল দত্ত বলেন, " দাদা প্রতিদিন সারে চারটে নাগাদ হাঁটতে বেরোয়। একজন এসে খবর দিল মার্ডার হয়ে পড়ে আছে, এরপর গিয়ে দেখি মার্ডার হয়ে পড়ে আছে তারপর বাড়িতে খবর দিলাম। শ্ত্রু বলে কেউ নেয়, কাউকে সন্দেহও করতে পারছিনা। কি করে হল বুঝেতে পারছিনা।" তবে মৃত ব্যাক্তির সঙ্গে রাজনীতির কোন সম্পর্ক নেয় বলে জানা যায়। 

ADVRETISEMENT

অবিলম্বে খুনিদের গ্রেফতারের দাবি জানান ভরতপুর  BJP-এর মন্ডল সভাপতি ইমনকল্যাণ মুখার্জি, না হলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি দেন তিনি। ইমনকল্যাণ বাবু বলেন, "আমরা সকালবেলায় দুঃখজনক ঘটনাটি শুনলাম। আমাদের ভরতপুর টাউন ক্লাবের সদস্যকাজল দা, এমন একজন ব্যক্তি খুন হয়েছেন যার কোন শত্রু আছে বলে আমার মনে হয় না। দ্রুত আসামী যেন ধরা পড়ে, না হলে গ্রামবাসী বৃহত্তর আন্দোলনে নামবে, তিনি একজন অরাজনৈতিক ব্যক্তি এবং এলাকায় খুব ভালো মানুষ বলে পরিচিত। এমন মানুষ খুন হলে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে।"

ADVRETISEMENT

ইতিমধ্যেই এই খুনের ঘটনায় জড়িত সন্দেহে সুমন্ত সেন  নামে এক ব্যক্তি কে আটক করেপূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে ভরতপুর থানার পুলিশ। তবে ঠিক কি কারনে এই ব্যাবসায়ী খুন সে বিষয়ে রহস্যের দানা বাদছে!               

পুজোর আগেই সুখবর ! ১১ ডিসেম্বর হবে টেটের লিখিত পরীক্ষা, শূন্যপদ ১১ হাজার জানালো পর্ষদ

 

১১ই ডিসেম্বর ২০২২ TET পরীক্ষা ঘোষণা পর্ষদের

নিজস্ব সংবাদদাতা; কলকাতা ঃপুজোর আগেই চাকরি প্রার্থীদের জন্য বড় সুখবর দিল রাজ্য সরকার।  প্রাথমিক শিক্ষক নিয়োগের টেট পরীক্ষা হতে চলেছে আগামী ১১ই ডিসেম্বর। সোমবার বিকেলে সাংবাদিক বৈঠক করে জানিয়ে দিল রাজ্যের প্রাথমিক শিক্ষা পর্ষদ। মোট ১১ হাজার শুন্য পদে শিক্ষক নিয়োগ করা হবে। পুজোর আগেই বিজ্ঞপ্তি জারি করা হবে বলে সোমবার জানিয়েছেন পর্ষদ চেয়ারম্যান গৌতম পাল। এদিনই দুপুরে শিক্ষামন্ত্রীর ব্রাত্য বসু জানান, ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে হতে পারে টেট পরীক্ষা। তবে তিন দিনক্ষন ঘোষণা করেননি। পর্ষদের সঙ্গে শিক্ষা দপ্তরের বৈঠকের পরই টেটের দিন স্থির করা হবে বলে জানান তিনি। বিকেলে অবশ্য সাংবাদিক সম্মেলন করে দিনক্ষণ জানিয়ে দিল পর্ষদ।

প্রাথমিক পর্ষদের চেয়ারম্যান গৌতম পাল জানান, ২০২২ সালের প্রাথমিকের নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হচ্ছে পুজোর আগেই। রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হবে দুর্গা পুজোর ছুটির পর, লক্ষী পুজো এবং কালীপুজোর আগে, কবে থেকে নিয়োগ প্রক্রিয়ার জন্য পোর্টাল খুলবে তা নোটিফিকেশনে জানিয়ে দেয়া হবে। পোর্টাল যেদিন খুলবে সেদিন থেকেই চাকরি প্রার্থীরা তাদের নাম নথিভুক্ত করতে পারবেন পোর্টালে। ২০২২ এর টেটের পরীক্ষা যে ১১ ডিসেম্বর হওয়ার কথা তার বিজ্ঞপ্তি দেওয়া হচ্ছে । পোর্টালের মাধ্যমেই চাকরি পর্থিরা এডমিট কার্ড ডাউনলোড করতে পারবে বলে জানান তিনি।

প্রসঙ্গত প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান পদের দায়িত্ব নেওয়ার পরই গৌতম পাল জানিয়েছিলেন এবার থেকে প্রতি বছর নতুন করে টেট পরীক্ষা হবে। সেই অনুযায়ী ১১ ডিসেম্বর পরীক্ষার আয়োজন করা  হচ্ছে। দশের সর্বচ্চ আদালত নির্দেশ দিয়েছিল সেপ্টেম্বরের মধ্যেই টেট পরীক্ষা নিতে হবে রাজ্যকে। গত শুক্রবার প্রাথমিক শিক্ষা পর্ষদের অ্যাড হক কমিটির বৈঠক বসেছিল সেখানেই সিদ্ধান্ত নেয়া হয় ১১ ডিসেম্বর নতুন করে ২০২২ এর টেট পরীক্ষা নেওয়া হবে। সেপ্টেম্বরের বদলে ডিসেম্বরে পরীক্ষা নেওয়া হবে এবং সুপ্রিমকোর্টকে সে বিষয়ে জানিয়ে দেওয়া হবে বলে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রাথমিকে নিয়োগ দুর্নীতি ও রাজ্য সরকার দীর্ঘদিন টেট পরীক্ষা না নেওয়ায় হতাশ হয়ে পড়েছিলেন চাকুরী প্রার্থীরা। পুজোর আগে পর্ষদের প্রাথমিকে নিয়োগের ঘোষণায় খুশি রাজ্যের হাজার হাজার চাকরিপ্রার্থী যুবক-যুবতীরা।

#TET #westbengal #newskolorob

নজরে পঞ্চায়েত নির্বাচন! বাংলায় রাজ্য দপ্তর খুলল আম আদমি পার্টি

দক্ষিণ কলকাতার রুবি মোড়ের কাছে হালতুতে আপের রাজ্য দপ্তর

নিজস্ব সংবাদদাতা; (কলকাতা) ঃ
দিল্লি এবং পাঞ্জাবে ক্ষমতায় আসার পর এবার বঙ্গ রাজনীতিতে দাগ কাটতে চায় অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি। ইতিমধ্যে বিহার,ঝারখান্ড,গোয়া,উত্তর প্রদেশ,গুজরাট, হিমাচল প্রদেশ সহ বিভিন্ন রাজ্যে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছে। ভারতবর্ষের প্রায় কুড়িটি রাজ্যে বিভিন্ন পর্যায়ে তাদের জনপ্রতিনিধি রয়েছে। সামনে গুজরাত বিধানসভা নির্বাচন, সেখানেও বিজেপি ও কংগ্রেসকে টেক্কা দিতে পারে কেজরিওয়ালের দল বলে অনেকে মনে করছেন ।

এবার ২০২৪ পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করে বাংলার নির্বাচনী লড়াইয়ে ঝাঁপাতে চাই আপ। আর সেই লক্ষে আরও একধাপ এগিয়ে গেল বাংলার আপ ব্রিগেড। দুর্গাপুর,মেদিনীপুর,কোচবিহার সহ বিভিন্ন জেলায় আগেই জেলা দপ্তর খুললেও এতদিন রাজ্যে কোন কেন্দ্রীয় দপ্তর ছিল না আমা আদমি পার্টির। 
দক্ষিণ কলকাতা রুবি মোড়র কাছে হালতুতে রবিবার খোলা হলো আপের রাজ্য দপ্তর। অবশেষে রাজ্য দপ্তর খুলতে পেরে খুশি আম আদমি পার্টির নেতাকর্মীরা। পশ্চিমবঙ্গে আপের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতা সঞ্জয় বসু বলেন, এক বছর আগে রাজ্য দপ্তর খোলার পরিকল্পনা ছিল, কিন্তু পাঞ্জাব ভোট নিয়ে ব্যস্ত ছিলাম তাই পিছিয়ে গিয়েছিলাম। 


রাজ্যে তাদের দপ্তর খুলতে অনেকটাই বেগ পেতে হয়েছে আপ নেতাদের, সঞ্জয় বসু কথায়, এখানে দপ্তর খুলতে অনেক ঝামেলা হয়েছে, বাড়ি ভাড়া পেতে সমস্যা হয়েছে। কেউ বাড়ি ভাড়া দিতে চাননি, সকালে পেয়েছি তো বিকেলে না করে দিয়েছে পাড়ার দাদা দিদরাি। শেষ পর্যন্ত এখানে পেলাম, এতদিন মাঠে ঘাটে বসে আমরা কাজ করতাম এবার আমরা সংঘবদ্ধ হয়ে কাজ করতে পারব।
তবে আম আদমি পার্টিকে মোটেও গুরুত্ব দিতে নারাজ শাসক দলের নেতারা। তাদের দাবি, রাজ্যে এখনো সংগঠন করতে অন্তত পাঁচ বছর সময় লেগে যাবে। বিজেপি অবশ্য জানিয়েছেন বহুদলীয় গণতন্ত্রে সব দলের কার্যকারিতা থাকা উচিত। 
 

পশ্চিমবঙ্গে ২০২৪ পঞ্চায়েত নির্বাচনে আম আদমি পার্টি লড়বে সে কথা আগেই ঘোষণা করা হয়েছে পাটির পক্ষ থেকে। তবে বর্তমান শাসক দলের বিরুদ্ধে যখন প্রধান বিরোধী দল বিজেপি খুব একটা সুবিধা করতে পারছে না সেখানে আপ কতটা সফল হবে সে কথা সময়ই বলবে।